মুন্সিগঞ্জ

শ্রীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও সংবর্ধনা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আহমেদ, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, জুলাই শহীদ আক্কাস আলীর স্ত্রী লাভলী বেগম, ষোলঘর সরকারি একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধা বৃন্দ।

পরে জুলাই আন্দোলনে শ্রীনগরের শহীদ ৩টি পরিবারের সদস্য ও ৬ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ