আইন ও আদালত

যুবলীগের চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতির দমন কমিশনের আবেদনে এ আদেশ দেন।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা পাওয়া আরেকজন তাজনীন ওহাব বৃষ্টি।

এদিন দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদনে বলেন, ‘যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করেছেন। মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে এ অভিযোগের অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এই বিভাগের আরও সংবাদ